ভোজালি দিয়ে ভাইয়ের বউকে খুন, গ্রেফতার ভাসুর - BBP NEWS

Breaking

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

ভোজালি দিয়ে ভাইয়ের বউকে খুন, গ্রেফতার ভাসুর

 



বিবিপি নিউজ,আলো পর্বত: ভাইয়ের বউকে ভোজালির কোপ। ভাসুরের ঘরের পাঁচিল দেওয়া নিয়ে বিবাদের জের! ভাসুরের হাতে খুন ভাইয়ের বউ। মৃতা গৃহবধুর নাম ঝুমা বাউরী বয়স আনুমানিক ৩৮। ঘটনাটি অন্ডালের ছোড়া এলাকার ।



 দীর্ঘদিন ধরে ঘরের পাঁচিল দেওয়া নিয়ে ঝুমা বাউরির বিবাদ চলছিল ভাসুর স্বাধীন বাউরির সাথে। শুক্রবার সকালে সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। তারপরেই ভাসুর স্বাধীন বাউরীর ভাই যুদ্ধপতি বাউরির বউ ঝুমা বাউরীকে ভোজালির কোপ মারে। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে মৃত্যু হয় ঝুমাদেবীর। অভিযুক্ত ভাসুরের বিরুদ্ধে অন্ডাল থানায় খুনের অভিযোগ দায়ের করেছে ঝুমা দেবীর বাপের বাড়ির লোকজন। 


ঝুমাদেবীর বাবা মানিক বাউরি অভিযোগ, শুক্রবার সকালে তার মেয়ের বাড়িতে মিস্ত্রি কাজ করছিল। তখনই বাধা দেয় স্বাধীন বাউড়ি। তারই প্রতিরোধ করতে যায় তার মেয়ে তখনই ভোজালির কোপ মারে স্বাধীন বাউরী। অভিযুক্তকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ। কঠোর শাস্তির দাবি করেছেন ঝুমাদেবীর স্বামী সহ বাপের বাড়ির লোকজন।

Pages