বিবিপি নিউজ, আলো পর্বত: পাগল কুকুরের আতঙ্কে ঘুম উড়েছে শহরবাসীর। হাবড়া শহরে রাতভর একটি পাগল কুকুরের কামড়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এখনো পর্যন্ত কুকুরটি অন্তত জনা পঁচিশ লোককে আহত করেছেন। তাদের চিকিৎসা হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে । গুরুতর জখম অবস্থায় দুজনকে রেফার করা হয় কলকাতায়। কুকুরের ভয়ে আতঙ্কিত সাধারণ মানুষের কাছে লাঠিই যেন একমাত্র ভরসা। আহতদের দেখতে হাসপাতালে হাজির পৌরপ্রধান।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার দেশবন্ধু পার্ক, হিজলপুকুর , হাবড়া-১ ও ২ নম্বর গেট,স্টাফ কোয়ার্টার ,হাবড়া বাজার,স্টেশন এলাকার পাশাপাশি পাগলা খেপাটে কুকুরটি রাতে থানাতেও ঢুকে গিয়েছিল। তবে থানায় থাকা অন্য কুকুরের সঙ্গে তার একপ্রস্ত মারামারিও হওয়ার পর সে পালিয়ে যায়।
কুকুরটি ধরার জন্য খবর দেওয়া হয় পশুপ্রেমী সংস্থার কর্মীদের।যদিও বেশ কিছুক্ষণ পাগল কুকুরের পেছনে ছোটাছুটি করেও কুকুরটিকে বাগে আনতে পারেননি তারা । ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে আছে হাবরা শহর জুড়ে। কুকুরের ভয়ে আতঙ্কিত সাধারণ মানুষদের লাঠি হাতে ঘরের বাইরে বেরোতে ।
