স্কুল ব্যাগ নিয়ে বচসা, বন্ধুর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল দশম শ্রেণির পড়ুয়া - BBP NEWS

Breaking

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

স্কুল ব্যাগ নিয়ে বচসা, বন্ধুর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল দশম শ্রেণির পড়ুয়া

 



  বিবিপি নিউজ: স্কুলে ব্যাগ নিয়ে ঝামেলা। আর সেই ঝামেলার জেরে সহপাঠীর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিল বন্ধু। আহত ওই কিশোরের নাম মহম্মদ কাইফ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। 



পুলিশ সূত্রে খবর, স্কুলব্যাগ ঘিরে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর পরেই মহম্মদ কাইফ নামের ওই পড়ুয়ার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় অভিযুক্ত পড়ুয়া। ওই পড়ুয়ার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে।তড়িঘড়ি করে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মহম্মদ কাইফের বাবা পুলিশে অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। অন্যদিকে অভিযুক্ত পড়ুয়াকে সাসপেন্ড করেছে স্কুল। স্কুলের তরফেও একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়েছে।

Pages