স্ত্রী ও ৮ বছরের মেয়েকে কুপিয়ে খুন যুবকের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

স্ত্রী ও ৮ বছরের মেয়েকে কুপিয়ে খুন যুবকের

 



বিবিপি নিউজ, আলো পর্বত: স্ত্রী ও কন্যা সন্তানকে দা দিয়ে কুপিয়ে  খুন করে থানায় আত্মসমর্পণ করলেন যুবক। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ায়।


 জানা গেছে, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খাসপুর গ্রামের ঘটনা। বছর ৩৫ এর সন্দীপ পাল দীর্ঘদিন ধরে স্ত্রী মৌসুমী পালের সঙ্গে দাম্পত্য কলহ লেগেই ছিল।  গন্ডগোলের জের দুজনের মধ্যে মনোমালিন্য দেখা। এই নিয়ে একাধিকবার সালিশি সভা বসলেও কোন সমাধান সূত্র পাওয়া যায়নি। 

আজ বুধবার ভোররাতে স্ত্রী মৌসুমী ও  বছর ৮ এর কন্যা সন্তান সৌমিলি পাল কে কুপিয়ে খুন করে ভোরবেলায় থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত স্বামী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Pages