ডেঙ্গু জ্বরে প্রাণ হারালেন টলি অভিনেতার বোন - BBP NEWS

Breaking

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

ডেঙ্গু জ্বরে প্রাণ হারালেন টলি অভিনেতার বোন

 




বিবিপি নিউজ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল টলিউডের অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন অভিনেতা। 


মঙ্গলবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। জানিয়েছিলেন তাঁর বোন ডেঙ্গিতে আক্রান্ত। A  পজেটিভ রক্ত চাই। 



অভিনেতার আবেদনে সাড়া দিয়ে অনেকেই রক্ত দিতে এগিয়ে এসেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতেই মৃত্যু হয় সাহেব চট্টোপাধ্যায়ের বোনের।



ফেসবুকের পাতায় রক্তদাতাদের ধন্যবাদ জানানোর সঙ্গে বোনকে হারানোর খারাপ খবরটিও জানান অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। 



লেখেন, ‘বেলভিউতে ভর্তি হওয়া আমার ছোট বোন পিয়াশী চট্টোপাধ্যায়ের জন্য A+ রক্তের ব্যবস্থা করার জন্য আমি শেষ পোস্ট করেছিলাম গতকাল। আমি প্রত্যেক রক্তদাতাদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাকে আমার বোনকে বাঁচাতে বহুদূর থেকে এগিয়ে এসেছিলেন। 


কিন্তু, আমি আপনাদের এই অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি বোন আর নেই। আমি বিধ্বস্ত।ডেঙ্গু ওকে ৩ রাতের মধ্যে কেড়ে নিল। তাই ওর জন্য আমার আর কোনো রক্তদাতার প্রয়োজন নেই .. আপনারা ওর অনন্ত সুখ এবং শান্তি জন্য প্রার্থনা করুন। ওম শ্রী সাইরাম'। 


সাহেব চট্টোপাধ্যায়ের এই পোস্টে নেটপাড়ার অনেকেই সমবেদনা জানিয়েছেন। জানা যাচ্ছে, সাহেবের এই বোন আসলে তাঁর মাসীর মেয়ে। তবে ছোটবেলায় বাবা-মাকে হারানোর পর পিয়াশী সাহেবের মায়ের কাছেই বড় হন। 



Pages