ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা আদায় করার অভিযোগ, গ্রেফতার তৃনমূল নেতা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা আদায় করার অভিযোগ, গ্রেফতার তৃনমূল নেতা

 




বিবিপি নিউজ: এলাকায় তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তৃনমূল নেতা। এক ব্যাবসায়ীর অভিযোগের ভিত্তিতে দেবরাজ পাল নামের ওই নেতাকে গ্রেফতার করেন পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার মগরা থানা এলাকায়। 


জানা গেছে, মগরার এক হিমঘর মালিকের থেকে তোলবাজির অভিযোগের ভিত্তিতেই গ্রেফতারি। ওই ঘটনায় থানায় অভিযোগের প্রতিলিপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের কাছে পাঠিয়েও তিনি চিঠি লিখেছেন বলে অভিযোগ। অভিযুক্ত তৃনমূল নেতা দেবরা কয়েক বছর আগে একটি খুনের মামলায় জেলও খাটেন। মন্ত্রী তপন দাশগুপ্তের ঘনিষ্ঠ বলে এককালে দেবরাজ এলাকায় পরিচিত ছিলেন।


জানা গেছে, দেবরাজ পাল ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাঁশবেড়িয়া শহর তৃণমূলের কার্যকরী সভাপতি ছিলেন। কিন্তু বর্তমানে তার তৃণমূলের সঙ্গে কোনও সংযোগ নেই বলে জানানো হয়েছে তৃনমূলের তরফে। অন্যদিকে তাঁর স্ত্রী বীথি পাল বিজেপিতে যোগ দিয়েছেন বলে খবর। বর্তমানে জমি বাড়ি দালালির কাজ করেন দেবরাজ। এলাকাবাসীর দাবি, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বহু পুরনো। মঙ্গলবার গ্রেফতারের পর বুধবার তাকে চু়ঁচুড়া আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জোর করে সম্পত্তি দখলের চেষ্টা, তোলাবাজি, সম্মিলিত ভাবে অপরাধ সংগঠিত করা, অন্যায় ভাবে আটকে রাখা ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন বলেন, 'ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি ছাড়াও মারধর, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। যেই হোক অভিযোগ হওয়ার পর তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিয়েছে। যা কিছু পদক্ষেপ তা নেওয়া হবে।'

Pages