বোমা হামলার হুমকির ফোন, আতঙ্কে খালি করা হল ৬টি বিমানবন্দর - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বোমা হামলার হুমকির ফোন, আতঙ্কে খালি করা হল ৬টি বিমানবন্দর

 




বিবিপি নিউজ: ফোন কলে বোমা হামলা চালানোর হুমকির জেরে একদিনেই ফ্রান্সের ৬টি বিমানবন্দর খালি করে দেওয়া হল। ‘সংশয়’ কাটানোর জন্য বিমানবন্দর খালি করায় সম্মতি দিয়েছে কর্তৃপক্ষ। 


এই ৬টি বিমানবন্দর হলো- লিলি, লিঁয়ন, নাতেঁস, নিস, টউলোস এবং বিউভেস। ঐ বিমানবন্দরগুলোর ডিসপ্লে বোর্ডে দেখা গেছে, সব বিমানই অনেক দেরিতে ছাড়ছে। এ খবরের সত্যতা স্বীকার করে ফ্রান্সের উড়ান নিয়ন্ত্রক সংস্থা বলেছে, কেবল লিলি, লিঁয়ন, বিউভেস এবং টউলোস বিমানবন্দরই খালি করা হয়েছে।


নিস বিমানবন্দরের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানানো হয়, পরিত্যক্ত একটি ব্যাগকে ঘিরে প্রথমে বোমাতঙ্ক ছড়়ায়। ব্যাগটিকে পরীক্ষা করে দেখা হয়। পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে যায়।


ইসরায়েল-হামাস সংঘাতের আবহে একাধিকবার বোমাতঙ্ক ছড়িয়েছে ফ্রান্সে। ফ্রান্স সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদী কোনো সংগঠন ফ্রান্সে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

Pages