প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কি বললেন মেয়ে নন্দনা - BBP NEWS

Breaking

বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কি বললেন মেয়ে নন্দনা

 




বিবিপি নিউজ: মঙ্গলবার সারাদিন সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃতু ঘিরে। ট্যুইটার ( বর্তমান এক্স) -এ এক পোষ্টে নোবেলজয়ী অর্থনীতিবিদের প্রয়াত হয়েছেন বলে খবর রটে যায়। একাধিক সংবাদামাধ্যমেও সেই খবর প্রকাশিত হয়। তবে অমর্ত্য সেনের মেয়ে নন্দনা দেবসেন জানিয়েছেন, তাঁর বাবা সম্পূর্ণভাবে সুস্থ আছেন। বর্তমানে তাঁদের পরিবার কেমব্রিজে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।



তাঁর বাবার প্রয়াণ নিয়ে একটি ভুল খবর রটেছে বলে জানান অমর্ত্য সেনের কন্যা নন্দনা দেবসেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, 'বন্ধুরা, আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। কিন্তু এটা একটা ভুয়ো খবর রটেছে। বাবা পুরোপুরি ভালো আছেন। আমরা সবেমাত্র কেমব্রিজে পরিবারের সবার সঙ্গে একটি চমত্‍কার সপ্তাহ কাটিয়েছি। গত রাতে যখন আমরা বিদায় বলেছিলাম তখন তাঁর আলিঙ্গনও বরাবরের মতোই শক্তিশালী ছিল! তিনি হার্ভার্ডে সপ্তাহে দুটি কোর্স পড়াচ্ছেন। তিনি তাঁর বই নিয়ে কাজ করছেন - বরাবরের মতোই ব্যস্ত!'

Pages