সময়ের আগেই ইডির দফতরে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা - BBP NEWS

Breaking

বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

সময়ের আগেই ইডির দফতরে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা

 



বিবিপি নিউজ: বুধবার নিয়োগ দুর্নীতির তদন্তে সময়ের আগেই ইডির দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলেছিল ইডি। এদিন সকাল ১০টা ৫৫ মিনিটেই সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে পৌছান।


গত ৪ অক্টোবর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। কয়লা পাচার মামলায় এর আগে রুজিরা দিল্লি ও কলকাতায় তলব করা হলেও, নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার তলব করল ইডি। ইডি সূত্রে খবর, টাকা লেনদেনের ক্ষেত্রে হাতবদলের যে তদন্ত তারা করছেন, সেখানে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কারণ এর আগে যে সমস্ত নথিপত্র তারা পেয়েছেন, বিশেষ করে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় যখন তারা তল্লাশি অভিযান চালান, তখন বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেন। 


সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা আঁটোসাঁটো রয়েছে। প্রচুর পরিমানে মহিলা পুলিশ মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নাম জড়িয়েছে। সেখান থেকে একাধিক টাকা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে গিয়েছে বলে অনুমাল তদন্তকারীদের। লিপস অ্যান্ড বাউন্ডসের আর্থিক লেনদেন নিয়ে রুজিরাকে জেরা করতে চান তদন্তকারীরা। 


Pages