খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি-র হানা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি-র হানা

 




বিবিপি নিউজ: বৃহস্পতিবার সাত সকালে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বা ইডি-র হানা।  তাঁর মাইকেল নগরের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি-র বিশেষ তদন্তকারী দল। পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। 




সূত্রের খবর, আজ সকাল নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল বের হয়। তাদের মধ্যে দশজনের একটি দল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে গিয়েছে। সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ানরাও। এ দিন, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সূত্রের খবর।জানা যাচ্ছে, মন্ত্রীর বাড়ি সহ ১৩ জায়গায় চলছে তল্লাশি।


ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নাম জড়ায় রাজ্যের মন্ত্রীর। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। গোয়েন্দা আধিকারিকদের দাবি, পুর নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কিংপিন অয়ন শীল তাঁর বয়ানে রথীন ঘোষের নাম উল্লেখ করেছেন। সেই কারণেই তল্লাশি বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। 

Pages