শিক্ষিকাকে ধর্ষণ স্কুল মালিকের, ভিডিও তুলে ব্ল্যাকমেল! - BBP NEWS

Breaking

শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

শিক্ষিকাকে ধর্ষণ স্কুল মালিকের, ভিডিও তুলে ব্ল্যাকমেল!

 



বিবিপি নিউজ: বেসরকারি স্কুলের মালিকের বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়ের করলেন ওই স্কুলে কর্মরত এক শিক্ষিকা। মালিকের বিরুদ্ধে গত কয়েক মাসে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করলেন। নির্যাতনের ভিডিও তুলে তাঁকে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে ওই বেসরকারি স্কুলের মালিককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


ঘটনাটি ঘটেছে  গ্রেটার নয়ডার একটি বেসরকারি স্কুলে। গ্রেটার নয়ডার সেক্টর সিগমা ২-এ রয়েছে ওই বেসরকারি স্কুল। গুরুত্বপূর্ণ কাজের আছিলায় শিক্ষাকে নিজের ঘরে ডেকে যৌন নির্যাতন চালান স্কুলের মালিক। শিক্ষিকার দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্কুলে নিজের ঘরে ডেকে প্রথমবার নির্যাতন চালান অভিযুক্ত। গোপনে ঘটনার ভিডিও রেকর্ড করেন তিনি। এর পর ওই ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল শুরু হয়। একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয়েছে। 


পুলিশ সূত্রে খবর, লজ্জায় এই ঘটনার কথা কাউকে জানাতে পারছিলেন না শিক্ষিকা। সম্প্রতি সব কথা স্বামীকে খুলে বলেন তিনি। এর পরেই সেক্টর বেটা ২ থানায় স্কুলের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দম্পতি। ২৯ সেপ্টেম্বরের এফআইআর-এর ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। 

Pages