আদিবাসী যুবককে জীবন্ত পোড়ানো হল, ভাইরাল নৃশংস দৃশ্যের ভিডিও - BBP NEWS

Breaking

সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

আদিবাসী যুবককে জীবন্ত পোড়ানো হল, ভাইরাল নৃশংস দৃশ্যের ভিডিও

 


 

 বিবিপি নিউজ: আদিবাসী যুবককে জীবন্ত পোড়ানো হল। সেই নৃশংস দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে বিতর্কিত সেই মণিপুরে। উত্তপ্ত মণিপুর এখনও অশান্ত। কুকি এবং মেইতেই দুই সম্প্রদায়ের মধ্যেকার বিবাদ ১৬০ দিন অতিক্রম করেছে। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র কিংবা রাজ্য সমস্যার সমাধান করতে ব্যর্থ। এরই মাঝে ৮ অক্টোবর নেটপাড়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে এক যুবককের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে তাকে। ভিডিয়োর ওই যুবক কুকি সম্প্রদায়ের বলেই জানা যাচ্ছে।


Pages