হস্টেলের ঘরে উদ্ধার চিকিৎসক পড়ুয়ার দেহ, উদ্ধার সুসাইড নোট - BBP NEWS

Breaking

সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

হস্টেলের ঘরে উদ্ধার চিকিৎসক পড়ুয়ার দেহ, উদ্ধার সুসাইড নোট

 



বিবিপি নিউজ: হস্টেলের ঘর থেকে উদ্ধার হল চিকিৎসক পড়ুয়ার দেহ। ২৭ বছর বয়সী ওই ছাত্রী দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তরের পড়ুয়ার ছিলেন। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার একটি বেসরকারি মেডিকেল কলেজে। মৃতদেহের পাশ থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে।

 

সোমবার পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সী ওই ছাত্রী তার হোস্টেলের ঘরে গত শুক্রবার, ৬ অক্টোবর মৃত অবস্থায় পাওয়া যায় এবং তারা একটি সুইসাইড নোট উদ্ধার হয়, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সুসাইড নোটে, ছাত্রী অ্যানেস্থেশিয়া বিভাগের একজন অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি এবং মানসিক নির্যাতনের শিকার করার অভিযোগ করেছে। তিনি একজন মহিলা ডাক্তার সহ দুই সিনিয়রের বিরুদ্ধে বাজে আচরণ  এবং তাকে মানসিক নির্যাতনের অভিযোগও করেছেন।


এই বিষয়ে কন্যাকুমারীর এসপি হরি কিরণ প্রসাদ জানান,  ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 306 (আত্মহত্যায় প্ররোচনা) এর অধীনে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে মানসিক চাপের কারণে বৃহস্পতিবার রাতে ওই ছাত্র চরম পদক্ষেপ নিয়েছে।

Pages