বিবিপি নিউজ: ভোররাতে বেরিয়েছিলেন ঠাকুর দেখতে। কিন্তু যে ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে পারেন তা ঘুণাক্ষরেও ঠাওর করতে পারেনি। পুজো মণ্ডপে প্রথমে মহিলাকে অনুসরণ। তারপর ফাঁকতাল পেতেই তাঁর গলা থেকে হার ছিনতাইয়ের চেষ্টা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ওই মহিলা। লেক টাউনের একটি পুজো মণ্ডপ ঘুরে দেখছিলেন তিনি। অভিযোগ, মহিলা হাঁটার সময় থেকেই তিনজন যুবক তাঁকে অনুসরণ করছিলেন। এরপরই সুযোগ পেয়ে ওই মহিলার থেকে গলার হার করার চেষ্টা করে। মহিলার চিৎকারে হাতেনাতে তিনজনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা।
এরপরই লেকটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তিন অভিযুক্তকে গ্রেফতার করে ।
