বিবিপি নিউজ: সচিনকে টপকে দ্রুততম ২৬ হাজার রান কোহলির, বাংলাদেশের বিরুদ্ধে আরও একটি নজির গড়লেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রান করার নজির গড়লেন তিনি
।বৃহস্পতিবারের ম্যাচের আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫১০টি ম্যাচের ৫৬৬টি ইনিংসে কোহলির সংগ্রহ ছিল ২৫৯২৩ রান। অর্থাৎ, ২৬ হাজার রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন ছিল ৭৭ রান। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন কোহলি।
