কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে রাবণ বানিয়ে দিল বিজেপি, শেয়ার করল পোষ্টার - BBP NEWS

Breaking

শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে রাবণ বানিয়ে দিল বিজেপি, শেয়ার করল পোষ্টার

 



বিবিপি নিউজ: কলি যুগের রাবণ রাহুল গান্ধী। তাঁর লক্ষ্য হল দেশকে ধ্বংস করা। বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর পোস্টার শেয়ার করা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে গেরুয়া শিবিরের তরফে রাহুল গান্ধীর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করা হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, নতুন যুগের রাবণ এখানে এসেছে। সে খারাপ। ধর্ম বিরোধী, রাম বিরোধী। তাঁর উদ্দেশ্য ভারতকে ধ্বংস করা।



বিজেপির শেয়ার করা পোস্টারে বলা হয়েছে, রাবণ...কংগ্রেস পার্টি প্রযোজনা...জর্জ সোরোস পরিচালিত। প্রসঙ্গত জর্জ সোরোস একজন হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসায়ী এবং সমাজসেবী। বিজেপির অভিযোগ এই ব্যক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন। তাঁর বিরুদ্ধে ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগও রয়েছে। এই বছরের জুনের শুরুতে রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। সেই সময় তাঁর বিরুদ্ধে হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসায়ীদের দ্বারা অর্থসাহায্য এবং লোকেদের সঙ্গে দেখা করার অভিযোগ করেছিল বিজেপি।

Pages