'আমরা গ্যাংস্টার', শিক্ষককে গুলি করে ভিডিয়োয় দাবি ২ কিশোরের! - BBP NEWS

Breaking

রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

'আমরা গ্যাংস্টার', শিক্ষককে গুলি করে ভিডিয়োয় দাবি ২ কিশোরের!

 





বিবিপি নিউজ: নিজেদের গ্যাংস্টার বলে দাবি করতে শিক্ষকের পায়ে গুলি করে তারপর নিজেরাই নিজেদের ভিডিও করল দুই কিশোর। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে। এখানেই শেষ নয়। ভিডিয়োতে ওই কিশোরদের রীতিমকো ওই শিক্ষককে হুমকি দিতেও শোনা যায়। আরও ৩৯ বার ওই শিক্ষককে তারা গুলি করবে বলে হুমকি দিতে থাকে। ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। দুই কিশোরকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। 


জানা গেছে, উত্তরপ্রদেশের আগরার বাসিন্দা ওই দুই কিশোর। সুমিত কুমার নামের এক শিক্ষকের পায়ে গুলি করে ২ কিশোর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষক। ওদিকে অভিযুক্ত ২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শিক্ষককে গুলি করার পর তারা ভিডিয়ো শুট করে। যে ভিডিয়োয় নিজেদের 'গ্যাংস্টার' বলে দাবি করতে থাকে তারা। পাশাপাশি হুমকি দিতে থাকে আরও ৩৯ বার ওই শিক্ষককে গুলি করা হবে বলে। ভিডিয়োয় তারা বলে, ৬ মাসের মধ্যে তারা আবার ফিরে আসবে। তারপর আবার গুলি করবে ওই শিক্ষককে। 

Pages