বিবিপি নিউজ: তিন তিন বারের নির্বাচিত বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্রবয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এবার স্পেশাল ইনটেনসিভ রিভিশন(SIR) শুনানির নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার এই বিধায়কের নোটিশ পাওয়ার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানিয়েছেন। তিনি বলেন বিষয়টি একেবারেই অযৌতিক ও হয়রানির।
আরও দেখুন: আজ কোটে হারালাম ,এপ্রিলে ভোটে হারাবো: হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
এবিষয়ে তাজমুলের দাবি, যে নামের কারণে তাঁকে নোটিস পাঠানো হয়েছে সেই নাম এবং তাঁর বাবার নাম ২০০২ সাল থেকে একই রয়েছে। বর্তমানেও কোনও পরিবর্তন করা হয়নি। তাঁর দাবি, সমস্ত নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাঁকে শুনানির নোটিস পাঠিয়েছে। বিষয়টি তিনি অযৌক্তিক ও হয়রানিমূলক বলে ব্যাখ্যা করেছেন। তবে ক্ষোভ প্রকাশ করলেও মন্ত্রী জানান, আইন ও সাংবিধানিক প্রক্রিয়ায় প্রতি সম্মান জানিয়েই আগামী ২৯ জানুয়ারি নির্ধারিত শুনানিতে তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি মন্ত্রীর কাছে এই নোটিস আসার পর মালদা জেলা জুড়েও রাজনৈতিক মহলে কৌতুহল তৈরি হয়েছে।
আপনার ফোনে দ্রুত খবরের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যোগ দিতে ক্লিক করুন এখানে >>> BBP NEWS (Telegram)
