ডোনাল্ড ট্রাম্পের ডিনার পার্টিতে বন্দুকবাজের হামলা, ওয়াশিংটন ডিসিতে অল্পের জন্য রক্ষা পেলেন সস্ত্রীক ট্রাম্প - BBP NEWS

Breaking

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের ডিনার পার্টিতে বন্দুকবাজের হামলা, ওয়াশিংটন ডিসিতে অল্পের জন্য রক্ষা পেলেন সস্ত্রীক ট্রাম্প

 


বিবিপি নিউজ,ওয়াশিংটন: অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন  সস্ত্রীক ট্রাম্প। আচমকা ডোনাল্ড ট্রাম্পের ডিনার পার্টিতে এক বন্দুকবাজ হামলা চালায়। ওয়াশিংটন হিলটনে হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে যোগদান করেন মার্কিন প্রেসিডেন্ট। তখন পুরোদমে চলছিল ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’। ট্রাম্পের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ট্রাম্পের সামনেই ৪ থেকে ৫ রাউন্ড গুলি চলে বলে খবর। দ্রুত সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ওই এলাকা থেকে নিরাপদে নিয়ে চলে যান সিক্রেট সার্ভিসের এজেন্টরা। শনিবার রাতের এই ভয়াবহ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। গুলিবিদ্ধ এক মার্কিন আধিকারিক। হামলাকারী যুবকের বয়স ৩১ বছরের কাছাকাছি বলে জানা যাচ্ছে। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ওই ব্যক্তি নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন। তবে এই হামলার মূল লক্ষ্য প্রেসিডেন্ট ট্রাম্পই ছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। হামলাকারীর উদ্দেশ্য এবং নেপথ্যে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এফবিআই এবং সিক্রেট সার্ভিস যৌথভাবে জেরা শুরু করেছে।



Pages