বিবিপি নিউজ: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে। তিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃনমূল তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ছিলেন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন সঞ্চিতা প্রধান দে। এরপর শুক্রবারই নিজের নাম প্রত্যাহার করলেন তিনি।
নির্বাচন কমিশন জানিয়েছে, কালীঘাট তৃণমূল এই দুই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে লড়াই করবে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে। ফুটবল খেলোয়াড় প্রতীকে নির্বাচন লড়বেন।
অন্যদিকে ঋতব্রত তৃণমূল নাম পেল, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। নিজেদের প্রস্তাবিত দলীয় নামের সঙ্গে গণতান্ত্রিক, জাতীয়তাবাদী শব্দগুলি রেখেছিল ঋতব্রত শিবির। অন্যদিকে তারা প্রতীক হিসেবে যে তিনটিকে বেছে নিয়েছিল, তারমধ্যে থেকে তাদের দেওয়া হয়েছে খাম প্রতীক। অর্থাৎ এই দুই শিবির, দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়বে এই নাম-প্রতীকে।
