লিটার প্রতি তিন টাকা বাড়ল পেট্রল-ডিজ়েলে - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৫ মে, ২০২৬

লিটার প্রতি তিন টাকা বাড়ল পেট্রল-ডিজ়েলে

 



বিবিপি নিউজ: মহার্ঘ হল জ্বালানি তেলের দাম। আজ শুক্রবার থেকেই বর্ধিত দামে পেট্রল-ডিজ়েল কিনতে হবে ক্রেতাদের। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ৩ টাকা ২৯ পয়সা বেড়ে ১০৮ টাকা ৭৪ পয়সা হল। মুম্বই এবং চেন্নাইয়ে এই দাম হল যথাক্রমে ১০৬ টাকা ৬৮ পয়সা এবং ১০৩ টাকা ৬৭ পয়সা। কলকাতায় ডিজ়েলের দাম ৩ টাকা ১১ পয়সা বেড়ে ৯৫ টাকা ১৩ পয়সা হয়েছে। মুম্বইয়ে হয়েছে ৯৩ টাকা ১৪ পয়সা। চেন্নাইয়ে বর্ধিত দাম ৯৫ টাকা ২৫ পয়সা।



দিল্লিতে এত দিন এক লিটার পেট্রোলের দাম ছিল ৯৪ টাকা ৭৭ পয়সা। তিন টাকা বেড়ে তা বেড়ে ৯৭ টাকা ৭৭ পয়সা হল। একই ভাবে রাজধানীতে এক লিটার ডিজ়েলের দাম ৮৭.৬০ টাকা থেকে তিন টাকা বেড়ে ৯০.৬৭ টাকা হল। পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির পাশাপাশি সিএনজি-র দামও বেড়েছে। দিল্লি বৃহস্পতিবার পর্যন্ত কেজি প্রতি সিএনজি-র দাম ছিল ৮৫ টাকা। তা বেড়ে ৮৭ টাকা হয়েছে। ঘটনাচক্রে, পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট মেটার পরেই তেলের দামবৃদ্ধির কথা ঘোষণা করা হল।

Pages