শনিবার দক্ষিণ ২৪ পরগনার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন - BBP NEWS

Breaking

শুক্রবার, ১ মে, ২০২৬

শনিবার দক্ষিণ ২৪ পরগনার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন

 




বিবিপি নিউজ: আগামীকাল শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে। শনিবার ওই কেন্দ্রগুলিতে আবার ভোটগ্রহণ হবে। তবে আপাতত এই তালিকায় ফলতা বিধানসভা কেন্দ্রের কোনও বুথে পুনর্নির্বাচন হবে কি না, তা এখনও ঘোষণা করেনি কমিশন।কোন কোন বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি লিখে পুনর্নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে কমিশন। জানানো হয়েছে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে ওই বুথগুলিতে পুনর্নির্বাচন শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।


Pages