বারুইপুর ধর্ষন ও খুনের ঘটনায় বদল তদন্তকারী আধিকারিক, নতুন দায়িত্বে DSP শান্তনু মুখোপাধ্যায় - BBP NEWS

Breaking

রবিবার, ১২ জুলাই, ২০২৬

বারুইপুর ধর্ষন ও খুনের ঘটনায় বদল তদন্তকারী আধিকারিক, নতুন দায়িত্বে DSP শান্তনু মুখোপাধ্যায়

 


বিবিপি নিউজ,কলকাতা: বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় ফের বদল করা হল তদন্তকারী অফিসার।  ভারপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত পোদ্দারকে সরিয়ে এবার এই কেসের দায়িত্ব গেল DSP ও DEB শান্তনু মুখোপাধ্যায়ের হাতে। বারুইপুরের ঘটনার এক সপ্তাহের মধ্যেই দুই তদন্তকারী আধিকারিককে বদল করা হয়েছে। কেন বারেবারে পুলিশ আধিকারিক বদল?


গতকাল শনিবার বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। আরও একবার আশ্বাস দিয়ে আসেন সঠিক বিচারের। এরপর তিনি পৌঁছে যান গণপিটুনিতে মৃত ব্যক্তির বাড়িও। সেখানে মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দেন তিনি। সেখান থেকে ফিরে এসে বারুইপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন পুলিশ মন্ত্রী শুভেন্দু। তারপর প্রশাসনিক বৈঠক করেন। এরপরই দেখা গেল বদলে গেল তদন্তকারী আধিকারিক। এই ধর্ষন ও খুনের ঘটনায় একদম প্রথমে যখন নিখোঁজ ডায়রি করা হয়েছিল নাবালিকার পরিবারের তরফে তখন প্রাথমিক তদন্তকারী অফিসার ছিলেন দিগন্ত মণ্ডল। এরপর ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের হয়। সেই সময় দিগন্তকে সরিয়ে investigating officer করা হয় জয়ন্ত পোদ্দারকে। তবে সূত্রের খবর, তদন্তের গতি-প্রকৃতিকে আরও বাড়তে এবার এর ভার গেল বারুইপুল জেলা পুলিশের DSP ও DEB হলে শান্তনু মুখোপাধ্যায়ের কাছে।


Pages