দেশে ফের করোনা সংক্রমণ, সতর্কতা জারি - BBP NEWS

Breaking

রবিবার, ১২ জুলাই, ২০২৬

দেশে ফের করোনা সংক্রমণ, সতর্কতা জারি


 

বিবিপি নিউজ: অন্ধ্রপ্রদেশে ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। নতুন করে দুজনের মৃত্যু এবং আটজনের করোনা শনাক্ত হওয়ার পর রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। নজরদারি, পরীক্ষা ও সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।


জানা গেছে কাদাপা জেলায় ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশির উপসর্গ নিয়ে করোনা শনাক্ত হওয়ার পর ভেলোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই জেলায় ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হলে তারও করোনা শনাক্ত হয়। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এ ছাড়া কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে রয়েছেন।


নতুন সংক্রমণের ঘটনায় কাদাপায় বিশেষ স্বাস্থ্য দল মোতায়েন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা অন্তত ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, বাকি নমুনার ফলাফল অপেক্ষমাণ। একই সঙ্গে ভাইরাসের ধরন শনাক্ত করতে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পুনের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।


স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে কাদাপা জেলায় আটজন সক্রিয় করোনা রোগী রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়ন, জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং সংক্রমণ পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

Pages