বিবিপি নিউজ: বারুইপুরের পুনরাবৃত্তি গাইঘাটায়। 'ধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টারে খতম ধৃত। মঙ্গলবার ভোর রাতে ধৃত প্রহ্লাদ দাসকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করছিল পুলিশ। পুণর্নির্মাণ করে ফেরার পথে পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে প্রহ্লাদ গুলি চালায় বলে দাবির। এর পাল্টা আত্মরক্ষায় পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে, প্রহ্লাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, ভোররাতে প্রহ্লাদকে অপরাধস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল। সেখান থেকে ফেরার সময় আচমকা এক পুলিশ আধিকারিকের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নেয় প্রহ্লাদ। পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সে। খালে লাফিয়ে পড়ে কোনও রকমে প্রাণে বাঁচেন এক পুলিশ আধিকারিক। এর পর আত্মরক্ষার্থে অন্য এক পুলিশ আধিকারিক কয়েক রাউন্ড গুলি চালান। তাতেই মাটিতে লুটিয়ে পড়ে প্রহ্লাদ। পরে বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
