বিবিপি নিউজ: সোমবারও রাজধানীর রাজপথে আছড়ে পড়ল ক্ষোভ। পথে নামলেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব-সহ বিরোধীরা। বিশাল মিছিল করে কনট প্লেস থেকে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে তোলপাড় চলছে দিল্লি।এনিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, "কে প্রতিবাদ করছে, কোথায় করছে কিংবা কাদের সঙ্গে করছে- তা কোনও বিষয় নয়। আসল কথা হল, এ দেশের নাগরিক হিসেবে আমরা নীরব থাকতে অস্বীকার করছি। যা গুরুত্বপূর্ণ, তার ওপরই মনোযোগ দিন।"
এদিন কনস্টিটিউশন ক্লাবে বৈঠকের পর দিল্লির বারাখাম্বা রোড, কনট প্লেস হয়ে সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে গেল INDI জোট ও একাধিক ছাত্র সংগঠনের মিছিল। এদিকে এদিন সকালে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা। যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচির অনুমতি না দিলে পুলিশ-প্রশাসনকে আল্টিমেটাম বেঁধে দেয় তারা। এরই মধ্যে দিল্লি পুলিশের তরফে ঘোষণা করা হয়, দিল্লির যন্তরমন্তরে আর বিক্ষোভ দেখানো যাবে না। এনিয়ে এক্স হ্যান্ডেলে অভিজিৎ লেখেন, "আজ মোদি যন্তর মন্তরকে বিক্ষোভ প্রদর্শনের নির্ধারিত স্থান হিসেবে স্বীকৃতি বাতিল করলেন। আগামীকাল তিনি খোদ গণতন্ত্রের স্বীকৃতিই বাতিল করে দেবেন।
