মদ্যপ অবস্থায় ৪ মাসের শিশুকে খুন, আটক বাবা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

মদ্যপ অবস্থায় ৪ মাসের শিশুকে খুন, আটক বাবা


বিবিপি নিউজ,হাওড়া: ফের বর্বরতার নজীর। ফুটফুটে চার মাসের শিশুকে খুন করলেন মদ্যপ পিতা। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাচলা থানার শুভড়ারা গ্রামে।
জানা গিয়েছে মদ্যপ অবস্থায় নিজের ৪ মাসের শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুন করে বাবা। মৃত শিশুর নাম দিপু দাস। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলা থানার শুভড়ারা গ্রামে।

পেশায় জরি শ্রমিক বাপন দাসের স্ত্রী চার মাস আগে একটি পুত্র সন্তানের জন্ম দেন। সে সময় কর্মসূত্রে বাপনবাবু দিল্লিতে ছিলেন। মাস খানেক আগে তিনি বাড়ি ফেরেন। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত।

প্রতিবেশিদের অভিযোগ, দিল্লি থেকে ফেরার পর প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রীকে ব্যাপক মারধর করত অভিযুক্ত। গতকাল রাতেও বাপন মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার পর স্ত্রীকে মারধর করেন। প্রায় মাঝরাত পর্যন্ত অশান্তি চলার পর তাঁর স্ত্রী আনন্দী দাস ঘর ছেড়ে বেরিয়ে যান। পরে তিনি বাড়িতে ফিরে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্ত বাপন দাসকে আটক করেছে পুলিশ।

Pages