সাধ্যের মধ্যে ল্যাপটপ কিনতে দুর্দান্ত অফার নিয়ে এল Flipkart - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

সাধ্যের মধ্যে ল্যাপটপ কিনতে দুর্দান্ত অফার নিয়ে এল Flipkart


বিবিপি নিউজ: অবশেষে ল্যাপটপ প্রেমীদের জন্য সুখবর। দূর্দান্ত অফার নিয়ে এল অনলাইন সংস্থা ফ্লিপকার্ট। 

খুব  সস্তায় একাধিক জনপ্রিয় ল্যাপটপ। এর মধ্যেই অন্যতম Apple MacBook Air (2017), Acer Predator Helios 300, Asus ROG Strix, Acer Swift 5 ল্যাপটপগুলি।

গেমিং ল্যাপটপ ছাড়াও প্রফেশনাল ল্যাপটপের দাম কমেছে এই সেলে। 59,990 টাকায় পাওয়া যাচ্ছে HP Pavilion 13। Acer Aspire 5 এর দাম শুরু হচ্ছে 34,990 টাকা থেকে। Dell Vostro 15 3000 এর দাম শুরু হচ্ছে 44,990 টাকা থেকে। HP 15q আর Acer Swift 5 পাওয়া যাচ্ছে যথাক্রমে 36,990 টাকা আর 67,990 টাকায়।

চলতি মাসের 30 জুন পর্যন্ত Flipkart এ বিভিন্ন ল্যাপটপে ডিসকাউন্ট পাওয়া যাবে। উপরোক্তো ল্যাপটপ গুলি ছাড়াও সস্তা হয়েছে Lenovo Ideapad 130, Ideapad 330 আর HP 14q এর মতো বাজেট ল্যাপটপগুলি।

এই সেলে 8GB RAM আর 128GB SSD স্টোরেজে Apple MacBook Air (2017) কিনতে 63,990 টাকা খরচ হবে। 8GB RAM, 1TB HDD আর 128GB SSD স্টোরেজে Acer Predator Helios 300 ল্যাপটপ কিনতে 59,990 টাকা খরচ হবে।

এর সাথেই Asus ROG Strix গেমিং ল্যাপটপ পাওয়া যাচ্ছে  61,990 টাকা থেকে। Acer Nitro 5 Ryzen 5 কিনতে খরচ হবে 46,990 টাকা। দাম কমে 68,990 টাকায় পাওয়া যাচ্ছে MSI GF63। HP Pavilion 15-CS কিনতে 62,990 টাকা খরচ হবে। এক্সট্রা 10 শতাংশ ছাড় পাওয়া যাবে অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে।


বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা  সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp live.

Pages