রাজ্যে মুকুলেই ফুটছে পদ্ম! ফের বিজেপিতে যোগ দিলেন আরও দুই তৃণমূল নেতা - BBP NEWS

Breaking

সোমবার, ২৪ জুন, ২০১৯

রাজ্যে মুকুলেই ফুটছে পদ্ম! ফের বিজেপিতে যোগ দিলেন আরও দুই তৃণমূল নেতা


বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: আজ,সোমবার দিল্লিতে সদলবলে বিজেপিতে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি তথা প্রবীণ তৃণমূল নেতা বিপ্লব মিত্র এবং কালচিনির বিধায়ক উইলমসন চম্প্রমারি।

এদিন দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে তাঁরা গেরুয়া শিবিরে যোগদান করেন। বিপ্লব মিত্র ছাড়াও আজ বিজেপিতে যোগদান করেন জেলা পরিষদের সভাধিপতি সহ লিপিকা রায় সহ ১০ জন সদস্য।

তবে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে বিপ্লববাবুকে বিজেপির রাজ্য কমিটিতে ‘বড়’ পদ দেওয়া হতে পারে।  বিপ্লব বাবু বিজেপিতে যোগ দেওয়ার পর জেলা রাজনীতির পাশাপাশি রাজ্য রাজনীতিতেও আলোড়ন পড়েছে। তবে রাজনৈতিক মহলের ধারণা রাজ্যে বিজেপির উত্থানের প্রধান মাষ্টার মাইন্ড মুকুল রায়। তাকে অনুসরণ করেই দলবদল জোর কদমে চলছে রাজ্যে। 

সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে দিনাজপুরের পর আবারও রাজ্য তৃণমূলে ধস নামতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভা এলাকায় তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্বাচনী কেন্দ্র।

Pages