ফের ভয়াবহ বাস দুর্ঘটনা, বাস উল্টে আহত ৪০ যাত্রী - BBP NEWS

Breaking

সোমবার, ২৪ জুন, ২০১৯

ফের ভয়াবহ বাস দুর্ঘটনা, বাস উল্টে আহত ৪০ যাত্রী


বিবিপি নিউজ,নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: ফের দূর্ঘটনার কবলে পড়ল কলকাতা থেকে দীঘা গামী  পর্যটক বোঝাই বাস। জানা গিয়েছে বাস চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

এদিন কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। মেদিনীপুরের 116বি জাতীয় সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। এই ঘটনায় ৪০ যাত্রী আহত হয়েছেন এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনায় বাসের চালক ও খালাসি পলাতক। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগানোর ফলে কারো প্রাণহানি ঘটেনি। তড়িঘড়ি ওই স্থানে মারিশদা থানার পুলিশ পৌছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া ব্যবস্থা করেন।

Pages