কাল থেকে শুরু দুর্গাপুর-মুম্বই বিমান পরিষেবা, আগষ্ট থেকে চলতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো! - BBP NEWS

Breaking

সোমবার, ২৪ জুন, ২০১৯

কাল থেকে শুরু দুর্গাপুর-মুম্বই বিমান পরিষেবা, আগষ্ট থেকে চলতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো!


বিবিপি নিউজ নেটওয়ার্কস: ঘোষণা মতো আগামীকাল মঙ্গলবার দুর্গাপুর থেকে মুম্বই পর্যন্ত বিমান পরিষেবা শুরু করতে চলেছে স্পাইসজেট।

মুম্বই থেকে দুপুর ১:৫৫ মিনিটে ছেড়ে বিকেল ৪:১০ মিনিটে দুর্গাপুরে অবতরণ করবে বিমানটি। এরপর বিকেল ৪:৫০ মিনিটে দুর্গাপুর থেকে উড়ে সন্ধ্যা ৭:০৫ মিনিটে মুম্বইতে নামবে সেটি।

বিমান পরিষেবা শুরু উপলক্ষে ফেসবুকে দীর্ঘ পোস্টে প্রতিশ্রুতিপূরণ করেছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে এই বিমান পরিষেবার ফলে অনেক সুবিধা হবে বলে মনে করছে বর্ধমান জেলার মানুষের। তাদের অনেক সময় সাশ্রয় হবে।

অন্যদিকে ইস্ট-ওয়েস্ট পথে বাণিজ্যিকভাবে ট্রেন চালানোর চূড়ান্ত অনুমোদনের জন্য ‘কমিশনার অব রেলওয়ে সেফটি’ কাছে আবেদনের করল ‘কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড’

সংস্থা সূত্রের খবর, কয়েকদিন আগে সিআরএসের কাছে এই আবেদন করা হয়েছে। সংস্থার এক কর্তা বলেন, প্রথমে সিআরএস কাগজপত্র খতিয়ে দেখবে। তার জন্য কিছুটা সময় যাবে। আমরা আশা করছি, আগামী মাসের শুরুর দিকেই সিআরএস ইন্সপেকশন হয়ে যাবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন 7003345558 

প্রসঙ্গত, জুলাই মাসেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের পরিষেবা শুরু করার ব্যাপারে আশাবাদী কেএমআরসিএলের কর্তারা। কিন্তু, সিআরএস ইন্সপেকশন সহ বাকি প্রক্রিয়া শেষ করে জুলাই মাসেই পরিষেবা শুরু করা কি সম্ভব হবে? সংস্থার এক কর্তা বলেন, ইন্সপেকশনের চার-পাঁচ দিনের মধ্যেই সিআরএসের রিপোর্ট পাওয়া যাবে বলে আমরা মনে করছি। রিপোর্টে সিআরএস যদি কিছু প্রস্তাব দেয়, তা কার্যকর করতে কিছুটা সময় লাগবে।

এদিকে, পরিষেবা সূচনার পর যাত্রীদের টিকিট কাটার জন্য টোকেন, স্মার্ট কার্ডের পাশাপাশি থাকবে ‘মোবাইল টিকেটিং সিস্টেম’ও।

বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা  সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp live.

Pages