বিবিপি নিউজ,অরিন্দম হরি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার, হাসনাবাদ দেবীর মোড় থেকে বাংলাদেশি বাচ্চা সহ স্বামী-স্ত্রী কে গ্রেফতার করল হাসনাবাদ থানার পুলিশ। দুপুর বারোটা নাগাদ বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা সেখ জোভান ও তার স্ত্রী ও বাচ্চা হিঙ্গলগঞ্জ সুন্দরবন থেকে অবৈধভাবে এদেশে বিনা পরিচয় ছাড়াই ঢুকেছিল ।
মঙ্গলবার দুপুর 11 টা নাগাদ হাসনাবাদ থানার হাসনাবাদ দেবীর মোড়ে ঘোরাঘুরি করছিল, এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীদের সকলেরই সন্দেহ হয়। তারাই পুলিশকে খবর দেয়, পুলিশ এসে স্বামী- স্ত্রী, বাচ্চাকে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান ভাটার কাজে বা কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে । আজ বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।