বিবিপি নিউজ,ঐশ্বর্য্য দাস: কাজ করতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টনিক।লক্ষ লক্ষ কাটমানি ফেরত দিলেন বীরভূমের এক তৃণমূল নেতা।নিজের কষ্টের ও হকের টাকা পেয়ে খুশি সিউড়ির ছাতরা গ্রামের একশ দিনের শ্রমিকরা।
একশ দিনের মুজুরী সরাসরি ব্যাংকে সরকার থেকে জমা করলেও সেই টাকা পেতেন না গ্রামের সাধারণ মানুষ।টাকা ব্যাংকে জমা পড়লেই উইথড্র স্লিপ দিয়ে সেই টাকা তুলে আত্মসাৎ করতেন শাসক দলের নেতা ত্রিলোচন মুখোপাধ্যায়।গ্রামবাসী পুলিশের দ্বারস্থ হলেও এই ঘটনার সুরাহা হয়নি।
তৃণমূল নেত্রীর নির্দেশে কাটমানি ফেরত চেয়ে বিক্ষোপ দেখিয়েছেন বহু অঞ্চলের সাধারণ মানুষ।টাকা ফেরত চেয়ে প্রথম বিক্ষোপ হয় বীরভূম এলাকায়।গ্রামবাসীদের চাপেই এদিন ত্রিলোচন ১৪১ জন শ্রমিকদের ডেকে তাদের ন্যায্য টাকা ফেরত দেন।প্রত্যেককে ১হাজার ৬৫০ টাকা দিয়েছেন এই তৃণমূল নেতা।তবে কেন তিনি গরীব মানুষের টাকা এত দিন আটকে রেখেছে এ বিষয়ে মুখ খোলেননি। তবে তাঁর দাবি,দলের সব নেতারাই জানেন এই কাটমানি নেবার কথা।তবে কি সব নেতারাই এই কাটমানির ভাগ পেতেন?প্রশ্ন উঠেছে একাধিক মহলে।
