ফের বিপুল পরিমান গাঁজা সহ গ্রেপ্তার দুই যুবক - BBP NEWS

Breaking

বুধবার, ২৬ জুন, ২০১৯

ফের বিপুল পরিমান গাঁজা সহ গ্রেপ্তার দুই যুবক


বিবিপি নিউজ,শিলিগুড়ি: শিলিগুড়িতে ২২ কেজি মনিপুরী গাঁজা সহ গ্রেফতার দুই যুবক। ধৃতরা হলেন মহম্মদ আজারুউদ্দিন শাহ (৩২)বাড়ি শিলিগুড়ির গুরুং বস্তি ও বিজয় ছেত্রী ( ৩২) বাড়ি সিকিমের সিংথামে।  

পুলিশ সুত্রে জানাগিয়েছে, মাটিগাড়া থানার পুলিশ গোপন সুত্রে খবর পায় দুই ব্যক্তি কোচবিহার  থেকে দুটি প্যাকেটে প্রায় ২০-২৫ কেজি গাঁজা নিয়ে যাচ্ছে শিলিগুড়ির  উদ্দেশ্যে।

মাটিগাড়া থানার এএসআই বিনোদ ঝা নেতৃত্বে একদল পুলিশ খাপরাইল মোরে ওৎ পেতেছিল। সুত্রের পাওয়া তথ্যানুযায়ী  ওই দুই ব্যক্তি সোমাবার সন্ধায় খাপরাইল মোড় আসা মাত্রই  ঘিরে ফেলে পুলিশ।  ওই দুই ব্যক্তিকে চেকিং করলেই বেড়িয়ে আসে গাঁজার দুটি  প্যাকেট।  প্যাকেট  খোলার পরেই বেডিয়ে পরে গাঁজা।  পুলিশ  জানিয়েছে ২২কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে, যা দুটি প্যাকেটে ছিল।

মাটিগাড়া  থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে  মণিপুরী গাঁজার পেকেট ২টি কোচবিহার থেকে নিয়ে এসেছিল পাচারের উদ্দেশ্য।আজ মঙ্গলবার ধৃত দুই ব্যক্তিকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।

Pages