জয় শ্রী রাম ধ্বনি না বলায় পিটিয়ে খুন মুসলিম যুবককে - BBP NEWS

Breaking

সোমবার, ২৪ জুন, ২০১৯

জয় শ্রী রাম ধ্বনি না বলায় পিটিয়ে খুন মুসলিম যুবককে


বিবিপি নিউজ,শ্রেয়া ব্যানার্জী,রাঁচি: জয় শ্রী রাম ধ্বনি না বলার জন্য এবার প্রাণ দিতে হল নিরীহ যুবককে। ঘটনাটি ঘটেছে  ঝাড়খন্ড়ের খরসাবত জেলায়। স্থানীয় জনতা সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবককে চোর সন্দেহে বিদ্যুতের স্তম্ভের সঙ্গে বেঁধে মারধর করে।গুরুতর জখম অবস্থায় এর পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তার মৃত্যু ঘটে।এই নৃশংসতার এখানেই শেষ নয়, মারধর করার সময় তাকে বাধ্য করা হয় জয় শ্রী রাম বলার জন্য। পুলিশসুত্রে জানা গেছে এই নৃশংসতার বলি যুবকের নাম তবরেজ অন্সারি। চব্বিশ বছরের এই যুবক তার গ্রামে ফেরার সময় হঠাৎ করেই চোর সন্দেহে তাকে পেটানো শুরু হয়।উত্তেজিত জনতা বেশ কয়েক ঘন্টা ধরে নিজেরাই তাকে ঘিরে নৃশংস ভাবে প্রহার করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের পক্ষ থেকে তার অবস্থার অবনতির জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই মৃত্যু ঘটে তার।

Pages