বিবিপি নিউজ,শুভম বেরা,কলকাতা: নদীয়া জেলার তৃণমূল ভবনে একটি সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন জনপ্রতিধির যে স্তরেই হোন না কেন, দলকে দলকে দুর্নীতি মুক্ত করতে কাউকে রেয়াত করবেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন কারা টাকা খাচ্ছে সব খবর আছে তার কাছে। লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর থেকেই দুর্নীতির গ্রাস থেকে দলকে মুক্ত করতে কড়া পদক্ষেপ নেবেন তিনি। দলের মধ্যে অন্তর্ঘাত ও কোন্দলের পাশাপাশি জনসংযোগের অভাবের কারণেই এই জেলায় একটা আসন হারতে হয়েছে বিজেপির কাছে।
রানাঘাটের লোকসভার চাকদহের বিধায়ক রত্না ঘোষ নিজের আসনে প্রায় ৩০ হাজার ভোট এ পিছিয়ে ছিলেন। মাস ৩ এক আগে মন্ত্রী করার পরেও কেনো এই হার তা নিয়েই অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী, বিধয়ক, সংসদ থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি যারা যারা টাকা খেয়েছে সব তিনি প্রশাসনিক পুলিশ কে জানাবেন। অর্থাৎ দলের ভাবমূর্তি উদ্ধার তিনি কাউকে ছাড় দিতে রাজি নন, তাদের খুব শীঘ্রই প্রশাসন পুলিশকে দিয়ে গ্রেফতার করবেন এই প্রত্যাশা দেন দলকে।
তিনি এও বলেন প্রশাসন ও দলকে একত্রিত করে দলের কাজে লাগায় বিরোধী দল, সেই বিষয় ও প্রশনকে সতর্ক করেন তিনি। দলের কাজ প্রশাসনের দপ্তরে না বসে ঘুরে ঘুরে সভা করে আগামী ১ মাসের মধ্যে দলকে ঘুরে দাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। জেলায় ৮ শতাংশ ভোট বাড়ানোর লক্ষ্য ঠিক করেছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়।
