বেস্ট কেপ্ট স্টেশন-এর শিরোপা কলকাতার এই স্টেশনের ঝুলিতে! - BBP NEWS

Breaking

রবিবার, ২৩ জুন, ২০১৯

বেস্ট কেপ্ট স্টেশন-এর শিরোপা কলকাতার এই স্টেশনের ঝুলিতে!


বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: এমনিতেই জনজোয়ারে সব সময়ই ভরে থাকে। অন্যদিকে এক কথায় বলা যায় মহানগরের প্রান কেন্দ্র স্টেশন। যে স্টেশন থেকে মহানগরের সব স্থানে পৌঁছানো যায়। হ্যাঁ ঠিকই শুনছেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কথাই বলছি।

সার্বিক যাত্রী স্বাচ্ছন্দ্য, পরিচ্ছন্নতা বিচার করে ‘বেস্ট কেপ্ট স্টেশন’-এর শিরোপা অর্জন করল এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। বুধবার মেট্রো রেলের ‘রেলওয়ে উইক’ উদযাপন অনুষ্ঠানে এসপ্ল্যানেড স্টেশন কর্তৃপক্ষের হাতে এই পুরস্কার তুলে দেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি সি শর্মা।

বিশেষ কৃতিত্বের জন্য মেট্রোর অফিসার ও কর্মীদের সম্মানিতও করেন তিনি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনে পাঁচটি নতুন এসকালেটর বসানো হবে। তার মধ্যে তিনটি এসকালেটর বসবে এসপ্ল্যানেড স্টেশনে। বাকিগুলি বসবে এম জি রোড এবং শ্যামবাজার স্টেশনে। এছাড়াও, চলতি আর্থিক বছরে ১৩টি পুরনো এসকালেটর বদলে দেওয়া হবে।

Pages