বিবিপি নিউজ,অভিরূপ চক্রবর্তী,অশোকনগর: উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল, পরীক্ষা দিয়ে বেরোনোর সময় জয় শ্রীরাম স্লোগান তোলে ভাষ্কর রায় নামে এক ছাত্র । ঝান গিয়েছে ওই সময় কলেজর টিএমসিপির ছাত্রদের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে মারামারি শুরু হয়। কলেজের ছাত্র পরিষদের ছেলেরা বেধড়ক মারধর করে ওই ছাত্রকে ।
এই ঘটনায় এ বি এ বি ভি পি'র সাধারণ সম্পাদক স্বর্ণেন্দু চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও বেধড়ক মারধর করা হয়। সেখান থেকে সে পালিয়ে অশোকনগর থানা এসে লিখিত অভিযোগ দায়ের করে।
এদিকে নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় জি এস সৌরভ পাল বলেন এরকম কোন ঘটনা ঘটেনি কলেজের ভিতরে। তিনি আরও বলেন ছেলেরা এসে কলেজের সামনে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে পুলিশ সক্রিয় থাকায় কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারিনি এবিভিপি ছেলেরা। আমরা কারো গায়ে হাত দেই নি ওরা নিজেরা নিজেরা এই গল্প বানিয়েছে।
