বিবিপি নিউজ: ধিক্কার জানাই! গণমাধ্যমের কর্মীকে মারধর করল পুলিশ। যারা দিন রাত এক করে পরিষেবা দিতে অনড় তাদেরকে বারবার হেনস্থার স্বীকার হতে হচ্ছে গনতান্ত্রিক দেশের বিভিন্ন রাজ্যের পুলিশের কাছে।
জানা গিয়েছে উত্তরপ্রদেশের শামলিতে এক টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অমিত শর্মাকে তিন রেল পুলিস মারধর করে বলে অভিযোগ উঠেছে।ওই ঘটনায় গত সপ্তাহের শুক্রবার রাজ্য সরকারের কাছ থেকে জবাব চেয়ে পাঠাল ভারতীয় প্রেস কাউন্সিল।
রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিসের ডিজি, উত্তরপ্রদেশ সরকার এবং শামলির জিআরপি শাখার এসএসপির কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। এছাড়াও এই ঘটনায় একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে বলে প্রেস কাউন্সিল জানিয়েছে।
