পে কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সোচ্চার বিজেপি - BBP NEWS

Breaking

শনিবার, ২২ জুন, ২০১৯

পে কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সোচ্চার বিজেপি


বিবিপি নিউজ,কলকাতা: পে কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রাস্তার মিছিল করতে পারে বিজেপি। আগামী ১০ জুলাই ষষ্ঠ পে কমিশনের চেয়ারম্যানে অভিরূপ সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামবে বিজেপি। এমনটাই জানা গিয়েছে ।

এদিন দলের কর্মচারী সংগঠন কর্মচারী পরিষদের তরফে  করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে।

সংগঠনের আহ্বায়ক দেবাশিস শীলের দাবি, রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে নবান্ন। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে বেতন কমিশন কার্যকর হওয়ার কথা থাকলেও এখনও তা ঝুলিয়ে রাখা হয়েছে।

১০ জুলাই আমরা কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিকাশ ভবন ঘেরাও করব। প্রশাসন মিছিল আটকানোর চেষ্টা করলে সেখানেই বসে প্রতিবাদ জানাব। অন্যদিকে, এদিনই বিজেপির অফিসের সামনে একাধিক রাজ্য সরকারি দপ্তরের অসংখ্য কর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপির ব্যানারে কর্মচারী পরিষদে যোগদান করেন।

Pages