বিবিপি নিউজ,ঐশ্বর্য্য দাস: দীর্ঘ আন্দোলনের পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়াতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর।শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের এই খবর জানান।
শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যা মাইনে পেতেন তার থেকে এক স্কেল বাড়ানো হবে।এতে বাংলার লক্ষাধিক শিক্ষক উপকৃত হবেন।কর্তারা জানিয়েছেন, যোগ্যতা অনুযায়ী অনেকেই উপযুক্ত বেতন পাচ্ছিলেন না।তার জেরে যে আন্দোলন শুরু হয়,তা বিবেচনা করেই এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অন্যদিকে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য পোশাক দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
যে সব শিক্ষকরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০শতাংশ এর উপরে নম্বর পেয়েছেন তারাই এই বেতন বৃদ্ধির আওতায় পড়বেন।তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তা এখনও জানা যায়নি।
অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কম বেতন পেতেন।তার জেরেই ক্ষুব্ধ হন তারাবিধানসভার ভোটের আগে তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়িয়ে কিছুটা ক্ষোভ কমিয়ে দিল শাসকদল।
