ফের বিজেপি-পুলিশের খণ্ডযুদ্ধ, পুলিশের গুলিতে আহত দুই - BBP NEWS

Breaking

রবিবার, ২৩ জুন, ২০১৯

ফের বিজেপি-পুলিশের খণ্ডযুদ্ধ, পুলিশের গুলিতে আহত দুই


বিবিপি নিউজ,বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা: ফের খন্ডযুদ্ধের মূল কারনে বিজেপির স্লোগান জয় শ্রীরাম। আহত কয়েকজন বিজেপি কর্মী।

জানা গিয়েছে এদিন জয় শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে বিজেপি-পুলিস খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার পাত্রসায়র।

এরপরেই পুলিশ গুলিতে জখম হয়েছেন দুই বিজেপি কর্মী। জানা গিয়েছে, পদযাত্রা সেরে ফেরার পথে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দেন।

তাঁদের তাড়া করে পুলিশ । সেই সময় পাল্টা পুলিসকে আক্রমণ করেন বিজেপি কর্মীরা। শুরু হয় বোমাবাজি, ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে পুলিস গুলি চালালে দুই বিজেপি কর্মী জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Pages