লোকসভা নির্বাচনের পর ফের রদবদল প্রশাসনিক ব্যবস্থায়,নতুন পুলিশ সুপার পারবে কি দুর্নীতি বন্ধ করতে? - BBP NEWS

Breaking

শুক্রবার, ২১ জুন, ২০১৯

লোকসভা নির্বাচনের পর ফের রদবদল প্রশাসনিক ব্যবস্থায়,নতুন পুলিশ সুপার পারবে কি দুর্নীতি বন্ধ করতে?


বিবিপি নিউজ,সনাতন গরাই,দুর্গাপুর: লোকসভা ভোট শেষ হতেই প্রশাসনিক ভবনে রদবদল শুরু হয়েছে।এবার আসানসোলদুর্গাপুর পূর্ব পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ সুপার ডিসিপি আই পি এস অফিসার অভিষেক গুপ্তা। এর আগে ডিসিপি পদে ছিলেন অভিষেক মোদি।অভিষেক গুপ্তা আগে কোচবিহারের জেলা পুলিশ সুপার পদে ছিলেন।

লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে আসানসোল দুর্গাপুর জুড়ে প্রবল সন্ত্রাস সৃষ্টি হয়েছে।অন্যদিকে বালি মাফিয়াদের দাদাগিরি আর পুলিশের তোলাবাজি।এ যেন সাধারণ মানুষের চোখে বিষ হয়ে দাঁড়িয়েছে।দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বোমাবাজি থেকে শুরু করে বাড়ি ভাঙচুর।পুলিশ আধিকারিকদের মারধর।মানুষের প্রশ্ন রক্ষক ই যখন ভক্ষক এ পরিণতি হয়,তখন তাদের মানবে কে।দুর্গাপুর জুড়ে বেআইনি মদের কারবার।

সাধারণ মানুষের মুখ থেকে প্রশ্ন উঠছে আসানসোল দুর্গাপুরের নতুন পুলিশ সুপার কি এইসব দিকে করা পদক্ষেপ নেবে নাকি আগের অবস্থায় থেকে যাবে।এখন দেখার এটাই।

Pages