তৃণমূল বিজেপির সংঘর্ষ,গুলিবিদ্ধ এক অষ্টম শ্রেণির পড়ুয়া সহ তিন! - BBP NEWS

Breaking

রবিবার, ২৩ জুন, ২০১৯

তৃণমূল বিজেপির সংঘর্ষ,গুলিবিদ্ধ এক অষ্টম শ্রেণির পড়ুয়া সহ তিন!


বিবিপি নিউজ,শ্রেয়া ব্যানার্জি,বাঁকুড়া: বাঁকুড়ার পাত্রসায় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর জনসংযোগ যাত্রা ঘিরে তৃণমূল বিজেপি সংর্ঘষে গুলিবিদ্ধ একজন স্কুলপড়ুয়া সহ আরও তিনজন। পুলিশ কে লক্ষ করে বোমা ও পাথর বৃষ্টি চলে। তাতে আহত হন চার পুলিশকর্মী। এই ঘটনায় এখনো পর্যন্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে তিনি স্থানীয় মন্ডল প্রেসিডেন্ট তমালকান্তি গুইন।

তাকে আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের তরফ থেকে জানান হয়েছে তমালকান্তি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে পুলিশের উপর বোমা ও পাথর ছোড়ার নেতৃত্ব দেন।

বিজেপি কর্মী সমর্থকদের মতে পুলিশ সংঘর্ষের সময় গুলি চালায় এবং তাতে গুলি লাগে স্থানীয় সাধারণ মানুষ সহ এক অষ্টম শ্রেনির ছাত্রের। কিন্তু এই বিষয়ে কোনো পদখ নেওয়া হয়নি পুলিশের তরফে।

অন্যদিকে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের মতে তাদের মিছিল অনেক আগেই শেষ হয়ে গেছিল। মিছিল শেষ করে ফেরার পথে কিছু তৃণমূল কর্মীদের দেখে বিজেপির কিছু লোক 'জয় শ্রী রাম' ধ্বনি দেয় সেখান থেকেই সংঘর্ষের শুরু। বিজেপির কর্মীরা তৃণমূলের মিছিলগামী একটি বাসও আটক করে। এই ঘটনার সময় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না। বিজেপি নেতারা এই ব্যাপারে কথা বলতে ও উপযুক্ত পদক্ষেপ নিতে স্থানীয় থানায় অভিযোগ জানাতে যায়। এর পরেই আজ বিকেল চারটে থেকে বাঁকুড়ার  বিজেপি পথ অবরোধ করবে বলে জানা গেছে।

Pages