মারা গেলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় - জেনে নেওয়া যাক খবরটি সত্যি না মিথ্যা - BBP NEWS

Breaking

রবিবার, ২৩ জুন, ২০১৯

মারা গেলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় - জেনে নেওয়া যাক খবরটি সত্যি না মিথ্যা

বিবিপি নিউজ,শুভম বেরা,কলকাতা: আজ সকালেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। নিমেষের মধ্যে এই খবরটি ছড়িয়ে যায় ফেসবুক এবং টুইটারের ওয়াল গুলিতে। দুঃসংবাদের জেরে সিনেমাপ্রেমীরা উদ্বেগ প্রকাশ করতে থাকেন। এমনকি খবরটি দেখে টলিউডের বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়াতে শোকবার্তা জানান। কিন্তু পরে জানা যায় খবরটি গুজব। সুস্থ আছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় । এমনকি এটাও জানা যায় তিনি একটি ছবির শুটিং এ ব্যাস্ত আছেন।

Pages