মানুষের কথা শুনবেন মমতা ,জনতার দরবারে - BBP NEWS

Breaking

রবিবার, ২৩ জুন, ২০১৯

মানুষের কথা শুনবেন মমতা ,জনতার দরবারে


বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়,কলকাতা: অতীতে যে ভুল ও খামতি ছিল সেগুলি ঠিক করার জন্যই এই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

অভাব অভিযোগ প্রচুর। তা জানানোর জন্য রাস্তা যে নেই তা নয়, তবে সরকারী দফতরের দোরে দোরে ঘুরে অভাব অভিযোগ জানানোর চেয়ে চুপচাপ হজম করে নেওয়াতেই অভ্যস্ত বেশীরভাগ সাধারণ মানুষ। সেই সমস্যা সমাধানে এবার উদ্যোগী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের অভাব অভিযোগ কী তা শুনে দ্রুত তা নিষ্পত্তির জন্য নির্দিষ্ট করে দেওয়া হল সপ্তাহের একটি দিন। আগামী জুলাই মাস থেকে প্রতি সোমবার করে খোলা হবে জনতার দরবার। ওই দিন, জেলা শাসক থেকে শুরু করে বিডিও ও মহকুমা শাসকরা নিজের দফতরে বসে শুনবেন সাধারণ মানুষের কথা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সরকারী আধিকারিকদের সোমবারের ওই জনতার দরবারের আপাতত নাম দেওয়া হয়েছে গ্রিভান্স ডে। আগামী মাস থেকে নতুন অভিযান শুরু।এই সিদ্ধান্ত কি ২০২১ এর নির্বাচনে ছাপ ফেলবে ?

Pages