গরমে চট জলদি বানিয়ে ফেলুন ম্যাংগো আইস্ক্রিম - BBP NEWS

Breaking

রবিবার, ২৩ জুন, ২০১৯

গরমে চট জলদি বানিয়ে ফেলুন ম্যাংগো আইস্ক্রিম


বিবিপি নিউজ,ঐশ্বর্য্য দাস: গরম কালে আইসক্রিম খেতে কার না ভালো লাগে।আর যদি সেটা হয় ম্যাংগো আইসক্রিম।খুব সহজে বাড়িতে আম দিয়ে তৈরি করে ফেলুন আপনার পছন্দের ম্যাংগো আইসক্রিম।
উপকরণ: পাকা পিস পিস করে কেটে রাখা আমের টুকরো, চিনি,হুইপিং ক্রিম,কনডেন্সড মিল্ক,ম্যাংগো এসেন্স, ফুড কালার,ড্রাই ফ্রুডস।

প্রস্তুত প্রণালী: প্ৰথমে পরিমাণ মতো চিনি আর আম মিক্সিতে দিয়ে ভাল করে পেস্ট তৈরি করে এক পাশে সরিয়ে রাখুন।এরপর হুইপিং ক্রিম বিটার দিয়ে ভালো করে বিট করে ফোম তৈরি করুন।হুইপিং ক্রিম এর সাথে ১কাপ কান্ডেন্সড মিল্ক,আগে থেকে তৈরি করা আমের পেস্ট,মাংঙ্গ এসেন্স ও কয়েক ফোঁটা ফুড কালার মিশিয়ে ভালো করে মিক্স করে নিন।যে কোন পাত্রে ঢেলে উপরে ড্রাই ফ্রুডস এর কুচি দিয়ে সাজিয়ে ডিপ ফ্রিজে ৫ ঘন্টার জন্য সেট হতে দিন।৫ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে উপভোগ করুন আপনার প্রিয় ম্যাংগো আইসক্রিম।

Pages