বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধনের মঞ্চ থেকে বিজেপিকে তোপ মমতার - BBP NEWS

Breaking

বুধবার, ১২ জুন, ২০১৯

বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধনের মঞ্চ থেকে বিজেপিকে তোপ মমতার

বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: মে মাসের মাঝামাঝি সময়ে ভোট প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এর রোড শো চলাকালীন কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর হয়। কিন্তু এই ভাঙচুরের পিছনে কে বা কারা দায়ী বা কাদের মদতে করেছে এমন নিকৃষ্টতম কাজ তা রাজ্যের শাসক দল ও বিরোধী দলের মধ্যে চাপানউতর চলছিল বেশ কিছু দিন ধরে। শুধু তাই নয় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরেও ওই স্থানে আবার ও মূর্তির পুন: প্রতিষ্ঠা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লাগেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদ্যাসাগরের মূর্তি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ভোট প্রচারের সময়।

 যদিও তারপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময় অবশেষে ১১ই জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ওই একই জায়গায় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করেন। মূর্তি উদ্বোধন এর মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হুংকার ছাড়েন। তিনি বলেন "বাংলার মাটিতে থাকতে হলে বাংলা কে অবজ্ঞা করা যাবে না। বাঙালি হটাও ষড়যন্ত্র করলে আমি কিন্তু বড় ভয়ঙ্কর। বাংলা কে উৎখাত করার চেষ্টা করলে তা জীবন দিয়ে রুখব।"পাশাপাশি তিনি এও বলেন "সবার দ্বারা গেরুয়া হয় না, তারাই গেরুয়া পড়েন যারা সম্মান দিতে জানেন।মাথায় ফেট্টি বেঁধে কেউ যদি ভাবেন আমি আধুনিক সেটা হয় না। বিজেপি ভোটে জিতে এসেই মার্কস লেলিনের মূর্তি, আম্বেদকর এর মূর্তি ভেঙেছে। পেরিয়ার থেকে বিদ্যাসাগর কেউ রক্ষা পাননি।রাজা রামমোহনের সম্পর্কেও ওরা কি বলল ভেবে দেখুন।" এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার কবি সাহিত্যিক শিল্পী চলচ্চিত্র অভিনেতা থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিলেন।

বাংলা ভাষায় দেশ, রাজ্য, বিশ্বের সকল অটো,গ্যাজেট, খেলা  সাম্প্রতিক এবং বাংলা সিনেমার খবর, বলিউডের খবর, হলিউডের খবর, সিনেমা রিভিউস, টেলিভিশনের খবর আর গসিপ জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ Bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব bbp news.

Pages