বিবিপি নিউজ: বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর'আল্টিমেটাম' দেওয়ার পর , হুমায়ুন কবীরের বাড়িতে পৌঁছল পুলিশ। উস্কানি ও হুমকি মামলায় AJUP বিধায়ককে থানায় তলব। পুলিশ ইতিমধ্যেই ৩ AJUP নেতাকে গ্রেফতার করেছে । এরপর এবার হুমায়ুনকে তলব । নওদার AJUP বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে নোটিস পুলিশের। দুই থানায় হাজিরার নোটিস। হুমায়ুনকে ৩ জুলাই শক্তিপুর থানা ও ৪ জুলাই রেজিনগর থানায় হাজিরার নোটিস দিয়েছে।
