বিবিপি নিউজ: বর্ষার শুরুতেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল এক পড়ুয়ার। স্কুলবাসের উপর ভেঙে পড়ল গাছ। আহত অন্তত ১০ শিশু পড়ুয়া। পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বাইয়ের চেম্বুরের ১১ নম্বর সড়কে।
জানা গেছে, এদিন দুপুর ২টো বেজে ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুরের ১১ নম্বর সড়কে। ইউনিভার্সাল স্কুলের বাসটির উপরে ভেঙে পড়ে গাছটি। প্রাথমিকভাবে বাসের চালক, কন্ডাক্টর ও স্থানীয়রা শিশুদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দমকল বাহিনী। স্কুল বাসটিতে
১২ জন স্কুলপড়ুয়া ছিল। ডিসিপি সমীর শেখ জানিয়েছেন, মৃত স্কুলপড়ুয়ার নাম বিহান শ্রীবাস্তব। আটকে পড়া সমস্ত পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ১০ জন। পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
